হবিগন্জ জেলাপ্রতিনিধি: মোঃ মঈন উদ্দিন উজ্জ্বল
হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছেন।
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার তারেক মাহমুদ আনুষ্ঠানিকভাবে ওসি মোঃ সোহেল রানার হাতে সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, পলাতক আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
এই অর্জনে মাধবপুর থানার পুলিশ সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি মোঃ সোহেল রানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ভবিষ্যতেও তিনি জনগণের নিরাপত্তা ও সেবায় একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।