পটুয়াখালী জেলা প্রতিনিধি:-
পটুয়াখালী সদর উপজেলাধীন ১১ নং আউলিয়াপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক চৌকিদার দুর্বৃত্তদের হাতে আহত৷
গত ২০/০৭/২০২৬ ইং তারিখ রোজ সোমবার রাত্র আনুমানিক ০৯:৩০ মিনিটে সময় এই ঘটনা ঘটে৷ গোপন সূত্র থেকে জানা গেছে, এই ফারুক চৌকিদার ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বহু বিএনপির নেতা কর্মী কে অন্যয় অত্যাচার ও হামলা,মামলা এবং নির্যাতন করে আসছে৷ ৫ আগস্টের পড়ে এই ফারুক চৌকিদার মিরপুর মডেল থানায় জুলাই ছাত্রআন্দোলনের-৫৩২/২৪ মামলায় ১৭ নাম্বার অভিযুক্ত আসামি ও পটুয়াখালী সদর থানায় ৩৭/২৪,৩২১/২৪,৩০/২৫,৩৭৪/২৫
মামলায় ৩ মাস ১৫ দিন জেল হাজতে ছিলেন৷ ফারুক চৌকিদারের আপন ছোট ভাই যুবদলের নামধারী মোঃ জহিরুল ইসলাম জহির চৌকিদার বিগত দিনে আওয়ামী লীগের আমলে পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ( কালাম মৃধার) পালক ছেলে পরিচয় দিয়ে দাপিয়ে বেড়িছেন এখন বর্তমানে বিএনপি নাম ভাঙ্গিয়ে চলে৷
এই ফারুক চৌকিদারের বিরুদ্ধে বর্তমানে পটুয়াখালী সদর থানায় অভিযোগ, জিডি,মামলা চলমান৷ এই ফারুক চৌকিদারের বিরুদ্ধে
৫ নং ওয়ার্ডের আনুমানিক ৫০ টি পরিবার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান।
২১/০৭/২০২৬ ইং তারিখ পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে ঘটনা স্থানে কে বা কাহারা হামলার সাথে জড়িত ছিলো এই রকম প্রমাণ পাওয়া যায় নাই৷ তবে এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
১১ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দাবী করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন৷