বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃফারুক চৌকিদার দুর্বৃত্তদের হামলায় আহত৷ পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা:প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন! বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি-দখল করলে কাউকে ছাড় নয়” – এমপি দীপেন দেওয়ান, ওসিকে নির্দেশ মাদক কারবারি নেশাখোর কাইয়ুম এর সুষ্ঠু বিচার গ্রেপ্তার দাবি জানান যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাব উদ্যোগে চট্টগ্রামে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মোঃ আল আমিন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক সহ ১৯ বিশিষ্ট কমিটি অনুমোদন মহিলা কারাকাশিমপুরগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত লাশবাহীপাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার* ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিছামনি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়

ইয়াবা, গাঁবাঘায়জা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

| বাঘা, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেলে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মো. ইউসুফ আলী ক্যারেটের গোডাউনের সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪২০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন চক ছাতারী গ্রামের নফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫৩) এবং দক্ষিণ মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আসলাম আলী।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাঘা থানা পুলিশের দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে এবং তারা পূর্বেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাঘা থানা পুলিশ মাদক নির্মূলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews