বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃফারুক চৌকিদার দুর্বৃত্তদের হামলায় আহত৷ পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা:প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন! বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি-দখল করলে কাউকে ছাড় নয়” – এমপি দীপেন দেওয়ান, ওসিকে নির্দেশ মাদক কারবারি নেশাখোর কাইয়ুম এর সুষ্ঠু বিচার গ্রেপ্তার দাবি জানান যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাব উদ্যোগে চট্টগ্রামে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মোঃ আল আমিন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক সহ ১৯ বিশিষ্ট কমিটি অনুমোদন মহিলা কারাকাশিমপুরগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত লাশবাহীপাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার* ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিছামনি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়

বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি-দখল করলে কাউকে ছাড় নয়” – এমপি দীপেন দেওয়ান, ওসিকে নির্দেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি  প্রতিনিধি—

-“বিএনপির নাম বিক্রি করে কেউ যদি চাঁদাবাজি, দখল-বাণিজ্য বা দুর্নীতি করে তাহলে তাকে সাথে সাথে আইনের আওতায় আনতে হবে” – রাঙ্গামাটি ২৯৯ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান এমন কঠোর নির্দেশ দিয়েছেন।

আজ ফাষ্ট বাংলাদেশ বার্তায় দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধার পরিবারের জায়গা দখল প্রসঙ্গে এমপির নির্দেশ
সাক্ষাৎকারে এমপি দীপেন দেওয়ান বিশেষভাবে রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বীর মুক্তিযোদ্ধা নিয়ামত আলীর পরিবারের জায়গা-সম্পত্তি জোরপূর্বক দখলের বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন।

এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে *চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকের আহমদকে* ফোন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এমপি ওসিকে বলেন, “কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে কোনো অন্যায়-অনিয়ম-দুর্নীতি করতে না পারে। এ ধরণের কাজে যদি কেউ জড়িত হয় তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিবেন। যাতে করে বিএনপির দলের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়।”

এমপি দীপেন দেওয়ান আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ আছে – দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো অন্যায় না করে। দলের ভাবমূর্তি রক্ষা করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”

ভুক্তভোগী পরিবারের প্রতিক্রিয়া
বীর মুক্তিযোদ্ধা নিয়ামত আলীর পরিবার এমপির এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের জায়গা-বাড়ি জোর করে দখল করে রাখা হয়েছিল। এমপি সাহেবের হস্তক্ষেপে তারা এখন ন্যায়বিচার পাওয়ার আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews