বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃফারুক চৌকিদার দুর্বৃত্তদের হামলায় আহত৷ পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা:প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন! বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি-দখল করলে কাউকে ছাড় নয়” – এমপি দীপেন দেওয়ান, ওসিকে নির্দেশ মাদক কারবারি নেশাখোর কাইয়ুম এর সুষ্ঠু বিচার গ্রেপ্তার দাবি জানান যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাব উদ্যোগে চট্টগ্রামে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মোঃ আল আমিন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক সহ ১৯ বিশিষ্ট কমিটি অনুমোদন মহিলা কারাকাশিমপুরগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত লাশবাহীপাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার* ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিছামনি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়

লাশবাহীপাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

। পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সটি আতাইকুলার সড়াডাঙ্গী আলিম মডেল মাদরাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।‎
‎সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ এবং মরদেহের সঙ্গে থাকা কেয়ার নানী বুলু খাতুন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সে ও বাসে থাকা আরও কয়েকজন। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালিয়ে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি শিশুর লাশ নিয়ে পাবনার সাঁথিয়ায় ফিরছিল তার স্বজনরা। এসময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহত ২ জন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews