বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃফারুক চৌকিদার দুর্বৃত্তদের হামলায় আহত৷ পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা:প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন! বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি-দখল করলে কাউকে ছাড় নয়” – এমপি দীপেন দেওয়ান, ওসিকে নির্দেশ মাদক কারবারি নেশাখোর কাইয়ুম এর সুষ্ঠু বিচার গ্রেপ্তার দাবি জানান যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাব উদ্যোগে চট্টগ্রামে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মোঃ আল আমিন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক সহ ১৯ বিশিষ্ট কমিটি অনুমোদন মহিলা কারাকাশিমপুরগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত লাশবাহীপাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার* ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিছামনি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়

মহাসচিব জাহিদুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোঃ কাওসার আহমেদ৷নবনির্বাচিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিব, বিশিষ্ট আইনজীবী ও জাতীয় দৈনিক চৌকস পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জাহিদুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও চৌকাস পত্রিকার স্টাফ রিপোর্টোর এবং বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সদস্য মোঃ কাওসার আহমেদ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ২০০৯ সাল থেকে দেশে ও দেশের বাইরে মানবাধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরা, সাংবাদিকদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মোঃ কাওসার আহমেদ বলেন, মোঃ জাহিদুল ইসলাম একজন সৎ, দক্ষ, দায়িত্বশীল এবং মানবাধিকারবিষয়ক সচেতন ব্যক্তিত্ব। সাংবাদিকতা ও আইন পেশায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং নেতৃত্বের সক্ষমতা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর, সুসংগঠিত ও গতিশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, সাংবাদিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ, সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার চর্চা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনির্বাচিত মহাসচিব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং মানবাধিকার ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠন আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তিনি প্রত্যাশা প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তায় মোঃ কাওসার আহমেদ নবনির্বাচিত মহাসচিব মোঃ জাহিদুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এছাড়া, সংগঠনের সকল পরিচালকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। যোগ্য নেতৃত্ব বিবেচনায় মোঃ জাহিদুল ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তাঁদের ধন্যবাদ জানান।
বার্তার শেষে সংস্থার সকল সদস্যের প্রতি ঐক্যবদ্ধ থেকে মানবাধিকার প্রতিষ্ঠা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews